১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকা থেকে এক হাজার ৪০০ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রোববার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশিষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত দুইটায় সিটি গেট এলাকায় পিকআপ ভ্যানটিকে থামার সংকেত দিলে চালক শুরুতে গাড়ি দিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করে। পরে পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়।’