১৪২১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
সিটি করপোরেশনের সভাকক্ষে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।
এবারের বাজেটে কোনো উদ্বৃত্ত নেই। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও ডিপিপি-ভিত্তিক প্রকল্পের অনুদান। এ খাতের আয় ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা ও উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা আয় ধরা হয়েছে।