প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলায় গতকাল শনিবার একই সময় একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ সমাবেশের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (বাড়াইপাড়া গ্রাম) আওয়ামী লীগ সকাল ১০টায় স্থানীয় ঠাকুরেরদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করে। একই সময় একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহাবুব সারোয়ার জনসভা আহ্বান করেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।