১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম রাজারহাটে তাফসির মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতির আশঙ্কায় মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। কুড়িগ্রাম রাজারহাট উপজেলা সদরের মীর ঈসমাইল হোসেন ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রাজারহাটের ইউএনও মো. রাহেনুল ইসলাম জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।