১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ গত সোমবার দিবাগত রাত একটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে এ আদেশ জারি করা হয়৷ গত সোমবার সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হন৷ এরপর টার্মিনাল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে৷
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা