১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল সকাল ছয়টা থেকে ওই বিদ্যালয়ের খেলার মাঠ এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান ওরফে আওলাদ পক্ষ এবং করিমগঞ্জের বাসিন্দা কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম পক্ষ পৃথকভাবে গতকাল সকাল ১০টায় ওই বিদ্যালয় মাঠে নেয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেওয়ার পর প্রশাসন এ ব্যবস্থা নেয়।