১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের দেবীপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রোববার ইসলামি জলসা হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করায় তা পণ্ড হয়ে গেছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই জলসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু নছর মোহম্মদ আলমগীর হুসাইনের প্রধান অতিথি থাকার কথা ছিল। পরে তাঁরা জানতে পারেন, এ জলসা হচ্ছে না। ইউএনও রবিউল ইসলাম জানান, এক পক্ষ আগেই সেখানে জলসা ডেকেছিল। আরেক পক্ষ একই সময়ে সেখানে সভা করার প্রস্তুতি নেয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।