১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌর এলাকার একই স্থানে একই সময় দুটি সংগঠনের সভা আহ্বান করাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিসংতা এড়াতে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিব গত বৃহস্পতিবার রাত সোয়া আটটায় এই আদেশ জারি করেন। থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে জলঢাকা জিরো পয়েন্টে যুব সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন সমাবেশ আহ্বান করে ব্যাপক প্রচার চালায়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সকাল থেকে সেখানে সমাবেশ আহ্বান করে।