১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খুরশীমুল উচ্চবিদ্যালয় খেলার মাঠে গতকাল শুক্রবার একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কর্মিসভা আহ্বান করেন। এতে পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন বিকেল পৌনে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করে।
পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল-সমর্থিত মাঘান শিয়াধার ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদ রেবেকা মমিন-সমর্থিত একই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ওই মাঠে বিকেল চারটার দিকে কর্মিসভা আহ্বান করা হয়। ওই দিন বেলা তিনটা থেকে দুই পক্ষের নেতা-কর্মীরা সভাস্থলের দুপাশে অবস্থান নিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।