১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুবদলের বিবদমান দুটি পক্ষ একই সময় কিশোরগঞ্জ শহরের শিশুনিকেতন বিদ্যাপিঠ মাঠে সম্মেলন আহ্বান করায় গতকাল শুক্রবার সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বহাল ছিল।