১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, উপজেলার এনায়েতপুর উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি গতকাল বৃহস্পতিবার সকালে বর্ধিত সভা ডাকে। একই সময় সেখানে সমাবেশ ডাকে বিএনপির বিদ্রোহী পক্ষও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাঠে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।