১৪৪ ধারা জারি তবুও রক্ষা পেল না ফসল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামের চাষি মমিনুল ইসলাম আদালতের শরণাপন্ন হয়েও প্রতিপক্ষের লুটপাট থেকে জমির ধান রক্ষা করতে পারেননি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মমিনুল ইসলাম জমির ধান রক্ষা করতে গত বৃহস্পতিবার আদালতে আবেদন করলে আদালত জমিতে প্রতিপক্ষের প্রবেশ রোধে ১৪৪ ধারা জারি করেন। মমিনুল দাবি করেন, শনিবার শহীদুল ও তাঁর লোকজন পাঁচ বিঘা জমির সব ধান কেটে নিয়ে গেছে। তবে শহীদুল অভিযোগ অস্বীকার করেছেন।