১৪৪৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পরিদপ্তরের অধীনে এক হাজার ৪৪৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি সেবা পরিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শূন্য পদে অস্থায়ী এই নিয়োগ দেওয়া হয়। চলতি মাসেই আরও ৩০১ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের ২৫ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ের নিজ পদে যোগদান করতে হবে। নিয়োগপ্রাপ্ত নার্সদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে। তাঁদের কেউ ২০ জুলাইয়ের মধ্যে নিয়োগপত্র না পেলে সেবা পরিদপ্তরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।