উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ
১৪৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব
‘এসো মিলি প্রাণের উৎসবে’ এই স্লোগান সামনে রেখে সবাই এসে মিলেছেন পুনর্মিলনী অনুষ্ঠানে। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সবাই যেন ছাত্র। সঞ্চৃতি রোমন্থনে সবাই যেন হারিয়ে যান একে অপরের মাঝে। পদ-পদবি ভুলে সবাই মিলেছেন এক কাতারে। ছিল না কোনো ভেদাভেদ, বসেছিল নতুন ও পুরোনোর মিলনমেলা। গতকাল শনিবার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ও গৌরবের ১৪৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এমনই পরিবেশ সৃষ্টি হয়। আবেগ, আবেশ, শ্রদ্ধা, ভালোবাসায় কানায় কানায় ভরে ওঠে বিদ্যালয় প্রান্তর। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় শতাধিক সুসজ্জিত ঘোড়া ও বাদ্যযন্ত্রসহকারে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ১৪৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল কাদের। পুনর্মিলনী উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক রথীন্দ্র প্রসাদ পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এবং প্রাক্তন ছাত্র এ কে এম মাঈদুল ইসলাম, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা ও কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান। পরে অতিথি ও কৃতী ছাত্রদের মধ্যে সমঞ্চাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্যাচভিত্তিক টেবিল আলোচনা, র্যাফেল ড্র, আতশবাজি ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ শ্রী অরবিন্দ মিউজিক কলেজের নাট্যদল নাট্যানুষ্ঠান বিপন্ন বসুন্ধরা পরিবেশন করে।