১৪৭ কেন্দ্র 'ঝুঁকিপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে ১৪৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব কেন্দ্রে অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়মনসিংহ-৩ আসনের ৮৭ ভোটকেন্দ্রের মধ্যে ৭৭টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ময়মনসিংহ-১ আসনে ১৩৩ কেন্দ্রের মধ্যে ৭০টি অধিক গুরুত্বপূর্ণ। সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। তবে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে একটু বেশি নজরদারি থাকবে।