প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত টাকা মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত না দেওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ১৪৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি বাতিল করে আগামী তিন দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রবিধানমালার ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী এ ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানকে বলা হয়েছে।