১৫ আগস্ট সরকারি সব হাসপাতালে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারা দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ-সম্পর্কিত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি ছুটি হলেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দরিদ্র ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের ১৫ আগস্ট উপস্থিত থাকতে হবে। এ ছাড়া গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেবেন।