১৫ আগস্টের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্টের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন এবং ওয়েজ বোর্ড সম্পর্কে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে ১৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকেরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা জানান, ১৬ আগস্ট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে।
সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন ওমর ফারুক, শাবান মাহমুদ, কুদ্দুস আফ্রাদ, অমিয় ঘটক, সাখাওয়াত হোসেন, মোরসালিন নোমান প্রমুখ।