প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার ৬টি ও সোনাগাজীর ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ। দুই উপজেলার ১৪৭টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন।
জেলা ও পুলিশ প্রশাসন সূত্র জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে।
এদিকে গত ২১ মে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী দাউদুল ইসলাম মিনারকে এবং গত বৃহস্পতিবার চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।