১৫ কেজি ওজনের টিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আলেকা বেওয়ার (৭০) পেট থেকে চিকিৎসকেরা ১৫ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নাটোর সদরের দিঘাপাতিয়ার করটা গ্রামের আলেকার পেটে ২০১১ সালে টিউমারটি ধরা পড়ে। অর্থাভাবে সময়মতো অস্ত্রোপচার করতে না পারায় টিউমারটি বড় হতে থাকে। অবশেষে শনিবার তিনি বাগাতিপাড়ার ডা. কালাম হাসপাতালে ভর্তি হন। রোববার বিকেলে প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসক মীর মবিনুল ইসলাম ও চিকিৎসক শামসুদ্দিন আবুল কালাম।