১৫ গ্রামে বিদ্যুৎ নেই চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামে চার দিন ধরে বিদ্যুৎ নেই। গত মঙ্গলবার মধ্যরাতে ঝড় শুরু হলে বিদ্যুৎ চলে যায়। গতকাল শনিবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।
আব্দা গ্রামের বাসিন্দা অপূর্ব সোহাগ গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আজ চার দিন ধরে আমরা অন্ধকারে। কবে যে বিদ্যুৎ পাব, তা-ও জানি না।’ কনকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী বলেন, ঝড়ের পর থেকে তাঁর ইউনিয়নের ১৫-২০টি গ্রামে বিদ্যুৎ নেই।
পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক দ্বিজেন হরেন্দ্রনাথ বর্মণ গতকাল বলেন, ‘ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ঠিক হতে আরও পাঁচ দিন লাগতে পারে। আমরা কাজ করছি। এ পর্যন্ত ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে পেরেছি।’ পড়েছে।