প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে নদীতে উত্তাল ঢেউ সৃষ্টি হওয়ায় সোমবার বিকেলে এই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন গতকাল প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, এই নৌপথে ২২টি লঞ্চ চলাচল করে। বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে ছোট সাতটি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাতাস বাড়তে থাকায় পৌনে চারটা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।