১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল সোমবার পূর্বাঞ্চলের ১০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সেতুর গার্ডার ধসে যাওয়ায় ওই রেলপথে প্রায় ১৫ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। ওই সময় সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে গতকাল কোনো ট্রেন চলেনি। পরে রাত সোয়া আটটার পর রেল যোগাযোগ আবার চালু হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিচালন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গতকাল সকাল সাড়ে পাঁচটা থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ছয়টি আন্তনগর ট্রেন, দুটি মেইল ট্রেন ও দুটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করে। পরে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত করে রাত আটটা ২০ মিনিটে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়।