১৫ ঘণ্টা বিদ্যুত্হীন ভোলা
ভোলা সদরসহ ছয় উপজেলা গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুিবহীন ছিল। ঝড়ে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং রেন্টাল বিদ্যুেকন্দ্র বন্ধ হওয়ায় এ বিপর্যয় ঘটে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে গ্রিড লাইন সচল হলে ভোলা শহরে বিদ্যুত্ সরবরাহ চালুু হয়। তবে রেন্টাল বিদ্যুেকন্দ্রটি বন্ধ থাকায় বাকি পাঁচ উপজেলায় বিদ্যুত্সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভোলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনের কেবল বিকল হয়ে পড়ে। একই সঙ্গে স্থানীয় সাড়ে ৩৪ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ উত্পাদনকেন্দ্র ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের বিদ্যুৎ উত্পাদন বন্ধ হয়ে যায়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ভোলা অফিসের সহকারী প্রকৌশলী আবদুল মাজেদ জানান, ঝড়ের কারণে বরিশাল ও পটুয়াখালীর জাতীয় গ্রিড লাইনের কেবল বিকল হয়ে পড়ে। একই সময় রেন্টাল বিদ্যুেকন্দ্রে উত্পাদন বন্ধ হয়ে পড়ায় ভোলায় বিদ্যুত্সংযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে গ্রিড লাইন সচল হলে ভোলা শহরে বিদ্যুত্ চালু হয়। কিন্তু রেন্টাল বিদ্যুেকন্দ্রটি বন্ধ থাকায় বাকি পাঁচ উপজেলায় বিদ্যুত্সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।