১৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে লিচু পাড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আইটি উৎসব পণ্ড করার চেষ্টা এবং শিক্ষাকার্যক্রমে বাধা ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও জরিমানা এবং অন্যদের বৃত্তি বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রফিকুল ইসলাম মাহমুদ গতকাল বৃহস্পতিবার জানান, ১৬ মে ভেটেরিনারি অনুষদের ক্যাম্পাসে লিচুবাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র আহত হন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ছাত্রদের সাতটি কক্ষে।এ ঘটনায় প্রক্টর হারুনুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সভায় ১০ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।