১৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে মাদক সেবনসহ নানা অপরাধের ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে হাসানকে ছয় মাস, মোকাদ্দেসকে ছয় মাস, রায়হানকে এক বছর ও মামুনকে নয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।