প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনসহ বিএনপির ১৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমানের আদালত এ আদেশ দেন। গত ৮ ডিসেম্বর গাংনী-বাঁশবাড়িয়া সড়কে ওই আসামিরা গাছ কেটে সড়কে চলাচলে বাধা প্রদান ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। মেহেরপুর প্রতিনিধি