১৫ জন নিখোঁজ দুজনের দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন এখনো নিখোঁজ আছেন। এ ছাড়া ওই দুর্ঘটনায় উপজেলার নিহত দুই নারীর দাফন সম্পন্ন হয়েছে।নিহত ওই দুজন হলেন নালিতাবাড়ী পৌরসভার চকপাড়া মহল্লার সেলিম রানার স্ত্রী রহিমা বেগম (২৪) ও উপজেলার রূপনারায়ণপুরা ইউনিয়নের নিজপাড়া গ্রামের আজমত আলীর স্ত্রী আফরোজা বেগম (২৮)।