প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার (পুরাতন সিলেবাস) প্রথম দিনে গতকাল রোববার ইংরেজি (অবশ্যিক) বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্র জানায়, প্রথম দিনের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় ওই ভেন্যুকেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২৮০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ পরীক্ষা নিতে প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ।