১৫ জনের বিরুদ্ধে মামলা, অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গাছচোরদের হামলায় বন কর্মকর্তাসহ দুজন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে৷ গত শনিবার বন বিভাগের এক কর্মকর্তা কমলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন৷
শনিবার বিকেলে লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া এলাকা থেকে একদল চোর ট্রলিতে করে কাটা গাছ নিয়ে যাচ্ছিল৷ গাছ পাচার প্রতিরোধে করতে এসে গাছচোরদের হামলায় লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ দুজন আহত হন৷
মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে তিনি হামলাকারী ১৫ জন গাছচোরের নাম উল্লেখ ও আরও পাঁচজনকে অজ্ঞাতনামা দেখিয়ে বন আইনে একটি মামলা দায়ের করেন৷ এদিকে চোরাই গাছ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করার জন্য গতকাল রোববার দুপুর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বালিগাঁও গ্রামে যৌথ অভিযান চালানো হয়৷ অভিযানে মাত্র তিন খণ্ড চোরাই গাছ উদ্ধার করা সম্ভব হয়েছে৷