১৫ জুন ঢাকায় আহলে সুন্নাতের মহাসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম অবমাননাকারী নাস্তিক ও সাইফুলকে হত্যাকারী হেফাজতের কর্মীদের গ্রেপ্তারসহ ১২ দফা দাবিতে আগামী ১৫ জুন ঢাকায় কদম ফোরায়া চত্বরে সুন্নি মহাসমাবেশের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দীন বখতেয়ার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক আল্লামা এয়াকুব আলী খান, শাহাজাদা মাওলানা মোবারক আলী, অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে ২৫ মে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হলেও ৫ মে হেফাজতের তাণ্ডবের কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।