১৫ জুলাই 'মুক্তিযোদ্ধাদের সম্মাননা' দেবে মুক্ত আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুক্ত আসর কার্যালয়ে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসভায় সংগঠনের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা।
রাজধানীর মুক্ত আসর কার্যালয়ে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসভায় সংগঠনের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা।

মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’ প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারও আয়োজন করবে ‘মুক্তিযোদ্ধাদের সম্মাননা’ অনুষ্ঠান। এবারে সম্মাননা অনুষ্ঠানটি আগামী ১৫ জুলাই।

আজ শুক্রবার রাজধানীর মুক্ত আসর কার্যালয়ে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসভায় এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, মুক্ত আসর ২০১১ সালে ২৮ মে কয়েকজন তরুণদের হাতে এই সংগঠনের যাত্রী শুরু হয়।

প্রীতিসভায় সংগঠনের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বিনিময় করেন। কেক কেটে মুক্ত আসরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করে।
মুক্ত আসর সারা বছর জুড়ে মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ, মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান, স্কুলভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’, দেশের একমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন ‘৭১, নবীন লেখকদের নিয়ে অনুষ্ঠান ‘লেখকের সঙ্গে আড্ডা’সহ নানা আয়োজন করে।
প্রীতিসভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বায়জিদ ভূঁইয়া জুয়েল, প্রথম আলো গোলটেবিল সমন্বয়ক আশফাকুজ্জামান, পাওয়ার স্টেশনের প্রধান সমন্বয়ক কাব্য আহমেদ, অর্থ সম্পাদক কৌশিক চাকমা, কার্যকরী সদস্য মোহাম্মাদ আলী, আবু তাহের সোহেল, উন্মে নূর কনা, মহিউদ্দিন সোহেল, আনোয়ার হোসেন, বন্ধুসভার জাতীয় কমিটির শাহীন মাহফুজসহ প্রমুখ বক্তব্য দেন।

শুভেচ্ছা বক্তব্যের মাঝে মাঝে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি ও গান। কৌশিক চাকমা আদিবাসী একটা গান পরিবেশন করেন আর আশফাকুজ্জামান ও উন্মে নূর কনা কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কামরুনাহার মৌসুমি।