প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ মিলনায়তনে পোশাকমালিকদের সঙ্গে নগর পুলিশের সভায় এ আহ্বান জানানো হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা, নগদ টাকা পরিবহনে সহযোগিতা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে পোশাকমালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ১২ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিজিএমইএ নেতাদের বলা হয়েছে।
নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজিএমইএ সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, নাসির উদ্দিন চৌধুরী, এম এ সালাম, সাহাবুদ্দিন আহম্মদ, পরিচালক এম এ ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।