১৫ জেলার পেট্রল পাম্পে ধর্মঘট ৩ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা অঞ্চলের ১৫টি জেলার বিভিন্ন পেট্রলপাম্পে আগামী ৩ জুলাই ধর্মঘট পালনের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি।কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুর একটায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, পাম্পের টাকা ছিনতাই বা ডাকাতির ঘটনায় জড়িত অপরাধী-দের আগামী ২ জুলাইয়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে ৩ জুলাই সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিপণন ও ডিপো থেকে উত্তোলন বন্ধ রাখা হবে। খুলনার উপ-মহাপুলিশ পরি-দর্শক মেসবাহ্ উদ্দিন বলেন, কয়েক দিন আগে পাম্পের মালিকদের কাছ থেকে যশোরে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আসামিদের ধরার একটা আবেদন পেয়েছি।’