১৫ টাকার বদলে ১০০ টাকার চালান জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল (পুরুষ/মহিলা) পদে নিয়োগ জন্য এখন ১০০ টাকার ব্যাংক ড্রাফট/ পোস্টাল অর্ডার/ পে-অর্ডার জমা দিতে হবে। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ সংশোধনী প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্টেবল (পুরুষ/মহিলা) নিয়োগের জন্য গত ২ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞাপনে ভুলবশত ১৫ টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সরকারি আদেশে এর বদলে ১০০ টাকা জমা দিতে হবে। বিজ্ঞাপনের অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এতে আরও বলা হয়, নিজ নিজ জেলার পুলিশ সুপারের অনুকূলে ১০০ টাকার ‘১-২২১১-০০০০-২০৩১’ ‘পরীক্ষার ফি’ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে এ টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। কনস্টেবল পদে তিন হাজার ৬৫৫ পুরুষ ও ৬৪৫ মহিলাসহ মোট চার হাজার ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।