১৫ ডিসেম্বর চট্টগ্রামে হরতাল হেফাজতের
১২-১৩ ডিসেম্বর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ ময়দানে ইসলামী মহাসমেঞ্চলনের অনুমতি না দেওয়ায় ১৫ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের আমির আল্লামা শাহ্ আহমঞ্চদ শফীর সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ১১টায় এক জরুরি বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। মাদ্রাসা সূত্র জানায়, ২০১০ সাল থেকে প্রতিবছর হেফাজতে ইসলাম চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ ময়দানে ডিসেম্বর মাসে ইসলামী মহাসমেঞ্চলনের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এ বছরও সমেঞ্চলনের তারিখ নির্ধারণ করে ৪ নভেম্বর মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।
সমেঞ্চলনের দিন-তারিখ ঘনিয়ে এলে কর্তৃপক্ষ নাশকতার অজুহাতে মাঠ ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়ে দেয়। এর প্রতিবাদে ১৫ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল এবং ১৩ ডিসেম্বর বাদ জুমা প্রত্যেক মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।