প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সুপ্রিম কোর্টের অবকাশের আগেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি শেষে হবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামীর মামলায় আসামিপক্ষ এখন পেপারবুক উপস্থাপন করছে। আশা করছি, ১৫ ডিসেম্বরের আগে মামলার শুনানি শেষ হবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল।