১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত আদমশুমারি
আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত সারা দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা শুরু হবে। তবে ১৪ মার্চ দিবাগত রাত, অর্থাৎ ১৫ মার্চ শূন্য মুহূর্ত থেকে ভোর ছয়টা পর্যন্ত শুধু ভাসমান লোকদের গণনা করা হবে। গতকাল বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এসব তথ্য জানান। তিনি আদমশুমারি ও গৃহ গণনার কাজে সহযোগিতা করার জন্য সাংসদদের অনুরোধ জানান।বিবৃতিতে মন্ত্রী বলেন, ভাসমান বলতে যারা রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট ও ফুটপাতে রাতযাপন করে, তাদের বোঝানো হবে। এর মাধ্যমে দেশের নারী-পুরুষের সংখ্যা, তাদের বয়স, শিক্ষা, বৈবাহিক অবস্থা, ধর্ম, কাজের ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে জানা যাবে।দলীয় সূত্র জানায়, সংঘর্ষে হারুন অর রশিদের সমর্থক বাবু লাল দত্ত, মো. রুবেল, দুলাল, সেলিনা বেগমসহ সাতজন এবং সাংসদ গোলাম মাওলার সমর্থক হুমায়ূন চৌধূরী, মো. মাসুমসহ চারজন আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপপরিদর্শক (এসআই) মো. ইউসুব ও নজরুল ইসলাম আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ আলম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।