প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনসহ ১৫ দফা দাবিতে গতকাল বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকেরা ধর্মঘট পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকে ওই ধর্মঘট পালিত হয়।ধর্মঘট পালনের বিষয়টি নিশ্চিত করে শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল বাশার জানান, তাঁরা সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটির শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার দেখতে চান। এ লক্ষ্যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।