১৫ দিন পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল ১৫ দিন পর গতকাল সোমবার শুরু হয়েছে। কনকচাঁপা নামের ফেরিটি সকালে ১২টি যান নিয়ে নতুন ফেরিঘাট বিশ্বরোড ঘাট থেকে ছেড়ে যায়। ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ফেরি চলাচলের উদ্বোধন করেন।
ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ২৫ জুলাই বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের চডারমাথা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত মহাসড়ক মেঘনার ভাঙনে বিলীন হয়ে যায়।
২৬ জুলাই থেকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট পথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। ১৫ দিন পর গতকাল সকালে ফেরি চলাচলের মাধ্যমে ২১ জেলার মধ্যে সরাসরি যোগাযোগ আবারও শুরু হলো।