১৫ দিনে ছয়জনের মৃত্যু, আদিবাসী গ্রামে আতঙ্ক
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর ওঁরাও আদিবাসী গ্রামে গত ১৫ দিনে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে আদিবাসীরা।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে গ্রামের বুধি এক্কা (৮০) নামের এক নারী মারা যান। পরে একে একে বীরসা কুজুর (৬০), এতোয়ারি (৬৫), বিশনাথ কুজুর (৩০), দিলিপ এক্কা (২৭), বাবুল এক্কা (৪২) নামের পাঁচ আদিবাসী মারা যান। অসুস্থ হয়ে পড়েন আরও ১০ জন।
ঠাকুরগাঁওয়ের বক্ষ্য ব্যাধি হাসপাতালের চিকিৎসক আবু মো. খয়রুল কবিরের নেতৃত্বে একটি চিকিত্সক দল ওই গ্রামে অসুস্থ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
খয়রুল কবির বলেন, ১৫ দিন আগে বার্ধক্যজনিত কারণে ওই গ্রামের তিনজন মারা যান৷ ৩০ জানুয়ারি একজন জন্ডিসে, একজন লিভার সিরোসিেস ও অন্যজন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আদিবাসী গ্রামের বুধু এক্কা জানান, তিনি এর আগে এভাবে মৃত্যুর ঘটনা কখনো দেখেননি।
সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার জানান, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।