১৫ দিনেও পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ার ১৫ দিন পরও পুনঃস্থাপন করা হয়নি। ফলে হাসপাতাল চত্বরে বসবাস করা চিকিৎসক, কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মীরা চরম দুর্ভোগে পড়েছেন।শুধু স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বিকল্প ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও অতিরিক্ত চাপের কারণে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লাগানো ট্রান্সফরমারটিও যেকোনো সময় বিকল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের পানির পাম্পটি মেরামত করা হলেও বিদ্যুতের অভাবে তা চালু করতে না পারায় এখনো পানিসংকটে আছেন রোগীসহ অন্যরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩০ মে হাসপাতালের পানির পাম্পটি বিকল হয়ে যায়। এর এক দিন পর সেখানে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও আকসিঞ্চকভাবে পুড়ে যায়। নির পাম্পটি মেরামত করা হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে বিদ্যুৎ বিভাগ অস্থায়ীভাবে একটি ট্রান্সফরমার স্থাপন করে শুধু হাসপাতালের মূল ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়। গত বুধবার একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী আনিছুর রহমান ও রংপুর স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ ফোন ধরেননি।