১৫ দিনেও সন্ধান মেলেনি বৃদ্ধ ফজিলা বেগমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও সন্ধান মেলেনি বৃদ্ধ ফজিলা বেগমের (৭৬)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফজিলা বেগম উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের প্রয়াত রুস্তম আলীর স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে ফজিলা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কোনো সন্ধান না পাওয়ায় ১ এপ্রিল তাঁর বড় ছেলে নালিতাবাড়ী থানায় একটি জিডি করেছেন।
নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুজ্জামান খান বলেন, ইতিমধ্যে বিষয়টি জানিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। স্থানীয়ভাবেও খোঁজখবর নেওয়া হচ্ছে।