১৫ দিনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে বংশাই নদীর চাকলেশ্বর এলাকা থেকে তাঁদের আটকের পর বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাঁদের ওই দণ্ড দেন। উত্তোলন করা বালু বহনকারী একটি ট্রলারও জব্দ করা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন পিরোজপুরের বালিহাড়ি গ্রামের রফিক ব্যাপারী ও আলকলম গ্রামের মোস্তফা মিয়া, বরিশালের ভেদুরিয়া গ্রামের শাহালম হাওলাদার, পটুয়াখালী সদরের তেলিখালী গ্রামের নয়ন মাতুব্বর ও জাকারিয়া এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরিষাদানি গ্রামের মানিক মিয়া। মির্জাপুর থানার এসআই আইয়ুব খান জানান, আটক ব্যক্তিরা ট্রলার ও খননযন্ত্রের শ্রমিক।