১৫ দিনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে গিয়াসউদ্দিন আহমেদ (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কানিজ ফাতেমা এ দণ্ড দেন। তিনি বলেন, ওই অভিযোগ প্রমাণিত হয়েছে। দণ্ড পাওয়া যুবকের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাজলকাঠি গ্রামে। পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে গিয়াসের পরিচয়। শনিবার গিয়াস ওই গৃহবধূকে রাস্তায় উত্ত্যক্ত করেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে ধরে পুলিশে দেন। পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।