১৫ দিনের মধ্যে পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্টের জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। আবেদনের ১৫ দিনের মধ্যেই পাসপোর্ট দেওয়া হবে। এই সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদন পাওয়া না গেলে প্রতিবেদন ছাড়াই আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হবে।গতকাল রোববার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ দিনের মধ্যে পুলিশের বিশেষ শাখা যদি আবেদনকারীর ব্যাপারে কোনো প্রতিবেদন না দেয়, তা হলে ধরে নেওয়া হবে ওই আবেদনকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাকে পাসপোর্ট দেওয়া হবে। তবে ১৫ দিনের পর কোনো অভিযোগ পাওয়া গেলে ওই পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে।