১৫ দিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির আশ্রয় নিয়ে প্রকাশিত ফল বাতিল করে ১৫ দিনের মধ্যে প্রকৃত ফলাফল প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ‘সুশিক্ষা আন্দোলন মঞ্চ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানানো হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।