প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১৫ দিনের শীতকালীন ছুটি ঘোষণা করেছে। ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকবে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক উজ জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছুটির সময় স্নাতক পর্যায়ের সব বর্ষের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্নাতক শেষ বর্ষের বিশেষ পরীক্ষা এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
আগামী ১০ ও ১১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি শেষে ১২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।