১৫ দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকার একটি লেপের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন এবং মুন্সিগঞ্জ ও শ্রীনগর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।