১৫ দোকান ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের দারোয়ানী বাজারে গতকাল শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভসঞ্চীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও অগ্নিনির্বাপণকর্মীরা জানান, বেলা দেড়টার দিকে বাজারের বিষ্ণু বাবুর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত অন্য দোকানেও ছড়িয়ে পড়ে। জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।